ত্রাণ চুরি মামলায় জামিন পেলেন উজ্জ্বল বিশ্বাস, কেন কাটছে না জেলমুক্তির বাধা?
June 30, 2026
ত্রাণ চুরি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন কৃষ্ণনগর জেলা আদালত। মঙ্গলবার আদালত ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে। জামিনের শর্ত হিসেবে আদালতের নির্দেশ অনুযায়ী তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করতে হবে এবং তিনি কৃষ্ণনগর জেলার বাইরে কোথাও যেতে পারবেন না। বর্তমানে তাঁর বাড়িটি সিল করা রয়েছে।
জামিন পেলেও আইনি জটিলতায় এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না তিনি। ধুবুলিয়ার একটি জমি সংক্রান্ত মামলায় তিনি অভিযুক্ত হওয়ায় তাঁকে আপাতত জেলেই থাকতে হচ্ছে। ওই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ২ জুলাই, যেখানে তাঁকে পুনরায় হাজির হতে হবে। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে ত্রাণসামগ্রী ও ত্রিপল চুরির অভিযোগে স্থানীয়দের প্রবল গণবিক্ষোভের মুখে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল।