ভক্তের ভালোবাসায় রক্তাক্ত প্রসেনজিৎ, এরপর যা ঘটল!
টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ঠোঁটে চোট, নেপথ্যে ভক্তের অকৃত্রিম ভালোবাসা
কলকাতার ‘সোনালি’ সিনেমা হলে নিজের অভিনীত ছবি ‘পুরুষোত্তম’ মুক্তির সময় এক অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রিয় তারকাকে সামনাসামনি দেখার উত্তেজনা থেকে এক তরুণ ভক্ত প্রবল আবেগে তাঁকে জড়িয়ে ধরে চুমু খান। সেই চুমুর তীব্রতায় অভিনেতার ওপরের ঠোঁটটি জখম হয়ে ঝুলে যায় বলে জানিয়েছেন প্রসেনজিৎ।
দীর্ঘ অভিনয় জীবনে ভক্তদের এমন উন্মাদনাকে তিনি কখনোই নেতিবাচকভাবে দেখেননি। প্রসেনজিতের মতে, এটি ভক্তের নিখাদ ভালোবাসারই এক বহিঃপ্রকাশ। এই অকৃত্রিম ভালোবাসাই তাঁকে দশকের পর দশক ধরে পর্দায় টিকে থাকতে এবং ভালো কাজ করতে অনুপ্রাণিত করেছে। প্রসেনজিতের এই স্বীকারোক্তি প্রকাশ্যে আসার পর থেকে সমাজমাধ্যমে তাঁর তৎকালীন তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা নিয়ে অনুরাগীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।