ITR জমা দেওয়ার শেষ তারিখ বদলে গেল, আপনার জন্য নতুন সময়সীমা কতদিন?

কলকাতা: আয়কর রিটার্ন (আইটিআর) দাখিলের ক্ষেত্রে চলতি বছরে বড়সড় পরিবর্তনের ঘোষণা করেছে আয়কর দফতর। অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৬-২৭-এর জন্য করদাতাদের ধরন এবং ফর্মের ওপর ভিত্তি করে রিটার্ন জমার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, বেতনভোগী ও সাধারণ বিনিয়োগকারীরা যারা আইটিআর-১ বা আইটিআর-২ ফর্ম ব্যবহার করেন, তাদের জন্য সময়সীমা ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত রাখা হয়েছে। অন্যদিকে, অডিটের আওতায় না থাকা ব্যবসায়ী বা পেশাজীবীদের (আইটিআর-৩ বা আইটিআর-৪) জন্য সময়সীমা বাড়িয়ে ৩১ আগস্ট ২০২৬ করা হয়েছে। এছাড়া, যাদের হিসাব অডিট করাতে হয় তাদের জন্য ৩১ অক্টোবর এবং ট্রান্সফার প্রাইসিং সংক্রান্ত মামলার ক্ষেত্রে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত সময়সীমা বহাল রাখা হয়েছে।

সংশোধিত রিটার্ন দাখিলের ক্ষেত্রে করদাতাদের সুবিধার্থে সময়সীমা ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে আয়ের ভিত্তিতে ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। পাশাপাশি, দেরিতে রিটার্ন জমা দিলে পুরনো কর ব্যবস্থা বেছে নেওয়ার সুযোগ হারানোসহ বিভিন্ন সুবিধাও বাতিল করা হতে পারে। আয়কর আইন, ১৯৬১-এর অধীনে এটিই শেষ অ্যাসেসমেন্ট ইয়ার হওয়ায় করদাতাদের ফর্ম-১৬, ২৬এএস এবং এআইএস (AIS) মিলিয়ে নেওয়ার কথা বলা হয়েছে এবং জমা দেওয়ার ৩০ দিনের মধ্যে ই-ভেরিফাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *