রামের অনুদান চুরিতেই বিজেপির মুখোশ খসছে, গর্জে উঠলেন অভিষেক!

অযোধ্যার রাম মন্দিরের জন্য সংগৃহীত অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে তিনি অভিযোগ করেন, যে রাজনৈতিক দল ধর্মীয় বিভাজন ও মানুষের বিশ্বাসকে হাতিয়ার করে ক্ষমতায় এসেছে, তারাই আজ রাম মন্দিরের পবিত্র বিশ্বাসে আঘাত করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে, এটি সেই বিশ্বাসের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা।

রাম মন্দির ইস্যুর পাশাপাশি পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়েও রাজ্যের শাসকদল বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন অভিষেক। তিনি অভিযোগ করেছেন, রাজ্যে বিরোধী কণ্ঠস্বর রোধ করতে ও গণতন্ত্রকে স্তব্ধ করতে ‘পুলিশি শাসন’ কায়েম করা হয়েছে। তৃণমূল কর্মীদের ওপর হামলা, মিথ্যা মামলায় জড়ানো, বিরোধীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা এবং বিনা নোটিশে নাগরিকদের তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনার মাধ্যমে বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে বলে তিনি দাবি করেছেন। অভিষেকের অভিযোগ, বিজেপি এমন একটি দেশ গড়ার চক্রান্ত করছে যেখানে কোনো বিরোধী দল থাকবে না এবং নাগরিকরা প্রতিবাদ করার অধিকারটুকুও হারাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *