সল্টলেকে বাড়ি দখল কাণ্ড, স্বস্তি পেলেন অতীন ঘোষ!

সল্টলেকে জোর করে বাড়ি বিক্রি করানোর অভিযোগে কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র ও তৃণমূলের প্রাক্তন বিধায়ক অতীন ঘোষ এবং তাঁর মেয়ের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তাঁরা। আইনি জটিলতা থেকে বাঁচতে আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেছেন অভিযুক্তরা।

শনিবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আইনজীবীর মাধ্যমে বিষয়টি উত্থাপন করলে আদালতের ডিভিশন বেঞ্চ মামলাটি দায়ের করার অনুমতি দিয়েছে। সল্টলেকের এক বাসিন্দার বাড়ি জোর করে বিক্রি করিয়ে দেওয়ার অভিযোগে অতীন ঘোষ ও তাঁর মেয়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছিল, যার ভিত্তিতেই এই মামলা রুজু হয়েছে। বর্তমানে মামলার পরবর্তী শুনানির অপেক্ষায় রয়েছেন প্রাক্তন ডেপুটি মেয়র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *