২১ জুলাই ধর্মতলায় সভা নয়, দুই তৃণমূলকেই ‘না’ লালবাজারের!

২১ জুলাইয়ের সভার অনুমতি পেল না তৃণমূলের দুই শিবির

কলকাতা: আগামী ২১ জুলাই ধর্মতলায় ‘শহিদ দিবস’ পালনের অনুমতি পেল না তৃণমূল কংগ্রেসের কোনো পক্ষই। ভিক্টোরিয়া হাউসের সামনে জনসভা করার জন্য কালীঘাট এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন—উভয় শিবির থেকেই আবেদন জানানো হয়েছিল। তবে শহরের ব্যস্ততম এলাকায় যানজট ও নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে কলকাতা পুলিশ সেই আবেদন খারিজ করে দিয়েছে।

লালবাজারের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ধর্মতলার মতো জনবহুল এলাকায় রাস্তা আটকে কোনো রাজনৈতিক কর্মসূচি পালনের অনুমতি দেওয়া সম্ভব নয়। এই সিদ্ধান্তের কথা দুই তৃণমূল শিবিরকেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। শহরের স্বাভাবিক জনজীবন ও যান চলাচল সচল রাখার লক্ষ্যেই পুলিশ এই অবস্থানে অনড় রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *