করাচির সেনা সদর দপ্তরে ৯০ মিনিটের রক্তক্ষয়ী লড়াই, খতম ৬ জঙ্গি!
June 28, 2026
পাকিস্তানের করাচির গুলিস্তান-ই-জওহর এলাকায় সিন্ধ রেঞ্জার্সের সদর দপ্তরে শনিবার রাতে এক ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় সন্ত্রাসবাদীদের গুলিতে পাকিস্তানের চারজন সেনাসদস্য নিহত হয়েছেন। দীর্ঘ ৯০ মিনিট ধরে চলা তুমুল লড়াইয়ের পর নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ছয়জন জঙ্গি নিহত হয় এবং একজনকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।
হামলার সময় জঙ্গিরা প্রথমে শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়ে সদর দপ্তরের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করে এবং এরপরই এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে। এই হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-আহরার, যা তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) একটি সহযোগী গোষ্ঠী। সাম্প্রতিক সময়ে ক্রমাগত নিরাপত্তা বাহিনীর ওপর এ ধরনের হামলা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।