ডিমবর্ষণের পর গা ঢাকা, অবশেষে ধরা পড়লেন শওকত ঘনিষ্ঠ সেই তৃণমূল নেতা!
June 28, 2026
২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় ভাঙড়ে অশান্তি ও গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা খায়রুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার মুর্শিদাবাদের বহরমপুর থেকে উত্তর কাশীপুর ও বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে। বন ও ভূমি কর্মাধ্যক্ষ পদের দায়িত্বে থাকা খায়রুল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
অভিযোগ রয়েছে, পঞ্চায়েত ভোটের সময় ভাঙড়ের কচুয়া এলাকায় ইসমাইল পাহাড়ি নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় খায়রুল সরাসরি জড়িত ছিলেন। সম্প্রতি জনসমক্ষে হামলার শিকার হওয়ার পর থেকে তিনি এলাকা ছাড়া ছিলেন। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর পুলিশি তদন্ত দ্রুততর হয় এবং গোপন তথ্যের ভিত্তিতে বহরমপুর থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। বর্তমানে ওই নেতাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।