প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-পাকিস্তানসহ বিস্তীর্ণ অঞ্চল!

শনিবার সন্ধ্যা ৭টা ৪ মিনিট নাগাদ আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২১৫ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের তীব্রতা আফগানিস্তানের কাবুল, খোস্ত ও নানগারহার ছাড়াও ভারত, পাকিস্তান, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তুর্কমেনিস্তানে অনুভূত হয়েছে। ভূমিকম্পটির গভীরতা অনেক বেশি হওয়ায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়-ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আফগানিস্তানের পাশাপাশি শনিবার সকালেই ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় ৩ দশমিক ২ মাত্রার আরও একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, যার উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে। এছাড়া গত ২৪ ঘণ্টায় প্রতিবেশী দেশ পাকিস্তানেও ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্পসহ একাধিক মৃদু ও মাঝারি কম্পন রেকর্ড করা হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট সব অঞ্চলের প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *