সব চোর ডাকাতকে গ্রেপ্তার করুন, শুভেন্দুকে সরাসরি অনুরোধ কল্যাণের!

হুগলিতে আয়োজিত ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় অংশ নিয়ে তৃণমূলের অন্দরের কোন্দল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সভায় দাঁড়িয়ে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলেন, তৃণমূলের যেসব নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাঁদের অবিলম্বে গ্রেপ্তার করা উচিত; এ বিষয়ে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাম না করে ফিরহাদ হাকিমকে আক্রমণের পাশাপাশি সরাসরি রাজ্যের বর্তমান ও প্রাক্তন একাধিক নেতা-নেত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন। তিনি প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও তাঁর ঘনিষ্ঠ বৃত্ত, বিধায়ক স্বাতী খন্দকর, প্রাক্তন বিধায়ক অরিন্দম গুঁইন ও তাঁর সহযোগী সন্তোষ সিংয়ের দিকে আঙুল তুলেছেন। একইসঙ্গে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে কল্যাণ দাবি করেছেন যে, অনেকে ২০০৯ সালের তুলনায় বর্তমানে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, দুর্নীতির অভিযোগে অভিযুক্তরা এখন ‘বিজেপির বি-ব্লক’ বা ‘ঋতব্রতর বি-ব্লক’ তৈরি করেছে। এছাড়া, রচনা বন্দ্যোপাধ্যায় দল নিয়ে দায়বদ্ধ নন বলেও তিনি অভিযোগ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *