তোলাবাজিতে জেল খাটবেন দাঁতনের প্রাক্তন তৃণমূল সভাপতি মণিশঙ্কর!
June 27, 2026
কাটমানি ও তোলাবাজির অভিযোগে খড়গপুর থেকে গ্রেপ্তার হলেন দাঁতন-১ ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি মণিশঙ্কর মিশ্র। বুধবার রাতে খড়গপুর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাঁকে দাঁতন আদালতে হাজির করা হলে বিচারক অভিযুক্তের আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
তৃণমূলের ক্ষমতায় থাকাকালীন এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিত তোলাবাজি ও কাটমানি আদায়ের অভিযোগ রয়েছে মণিশঙ্করের বিরুদ্ধে। সম্প্রতি এক সিমেন্ট ব্যবসায়ী পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান। অভিযোগকারীর দাবি, নেকুড়সিনি রেক থেকে মাল খালাস করার সময় অভিযুক্তের দাবি অনুযায়ী টাকা দিতে হতো, অন্যথায় মাল লোডিং-আনলোডিংয়ে বাধা দেওয়া এবং ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হতো। এই অভিযোগের ভিত্তিতেই বর্তমানে পুলিশি হেফাজতে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।