জুলাইয়ের এই ডেডলাইনগুলো মিস করলেই বড় জরিমানা!

চলতি ২০২৬ সালের জুলাই মাসটি করদাতাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়কর রিটার্ন (আইটিআর) দাখিল থেকে শুরু করে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স (টিডিএস) জমা দেওয়া পর্যন্ত বিভিন্ন কর্মকা-ের জন্য এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব কাজ সম্পন্ন না করলে করদাতাদের জরিমানা, অতিরিক্ত সুদ ও আইনি জটিলতার মুখোমুখি হতে হবে, যা তাদের আর্থিক পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।

জুলাই মাসে টিডিএস সংক্রান্ত বেশ কয়েকটি সময়সীমা রয়েছে। এপ্রিল-জুন ত্রৈমাসিকের টিডিএস জমা দেওয়ার শেষ দিন ৭ জুলাই ধার্য করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের রিপোর্টিং সংক্রান্ত বাধ্যবাধকতা রয়েছে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত। এছাড়া জুন ২০২৬-এর টিডিএস চালান-কাম-স্টেটমেন্ট আগামী ৩০ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে। এদিকে, আর্থিক বর্ষ ২০২৫-২৬-এর জন্য আইটিআর-১ ও আইটিআর-২ ফর্ম ব্যবহার করে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই। নির্ধারিত সময়ের মধ্যে তা জমা দিতে ব্যর্থ হলে বিলম্ব ফি গুনতে হবে। শেষ মুহূর্তের কারিগরি জটিলতা ও চাপ এড়াতে করদাতাদের দ্রুত কর সংক্রান্ত কাজ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *