বাংলার মুকুটে গৌরবের নয়া পালক, পেল জিআই স্বীকৃতি!

পশ্চিমবঙ্গের আরও ১২টি ঐতিহ্যবাহী পণ্য ভারত সরকারের জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। শুক্রবার প্রকাশিত এই তালিকায় স্থান পাওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে বীরভূমের শান্তিনিকেতনের বাটিক ও একতারা, বাঁকুড়ার বেলিয়াতোড়ের মেচা সন্দেশ, হটোগ্রামের শাঁখা শিল্প, বিক্রমপুরের বেঙ্গল সিঙ্গিং বোল, হুগলির বলাগড়ের নৌকা ও জনাইয়ের মনোহরা। এছাড়া কলকাতার কলকাত্তি গয়না, পুরুলিয়ার লাক্ষা, মুর্শিদাবাদ সিল্ক, মালদহের আশাপুরের বেগুন এবং পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুলও এই বিশেষ স্বীকৃতি পেয়েছে।

পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস চেয়ার প্রফেসর পিনাকী ঘোষ ও তাঁর গবেষক দলের উদ্যোগে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জিআই ট্যাগ পাওয়ার ফলে পণ্যগুলোর মৌলিক পরিচয় ও স্বত্ব আইনগত সুরক্ষা পাবে, যা নকল প্রতিরোধে সহায়তা করবে এবং স্থানীয় কারিগরদের অর্থনৈতিক বিকাশে ভূমিকা রাখবে। একইসঙ্গে মালদহের নবাবগঞ্জের বেগুন, পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের বাবরশা মিষ্টি এবং শান্তিনিকেতনের আলপনার মতো আরও কয়েকটি পণ্যের আবেদনের বিষয়টি বর্তমানে জিআই কর্তৃপক্ষের বিবেচনায় রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *