বসিরহাটে কি এবার গেরুয়া ঝড়! কোমর বেঁধে মাঠে বিজেপি

দীর্ঘদিন ধরে শূন্য পড়ে থাকা বসিরহাট লোকসভা কেন্দ্রে দ্রুত উপনির্বাচনের দাবিতে সরব হয়েছে বিজেপি। জনস্বার্থ ও গণতান্ত্রিক অধিকার রক্ষার যুক্তি দেখিয়ে নির্বাচন কমিশনের দ্রুত হস্তক্ষেপ চেয়েছে দলটি। এই কেন্দ্র জনপ্রতিনিধিহীন থাকায় এলাকার উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে এবং স্থানীয়রা বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ বিজেপির। রাজ্যের বাকি শূন্য বিধানসভা আসনগুলোর সঙ্গেই যাতে বসিরহাটে ভোট করানো হয়, সেই দাবি তুলেছে তারা।

ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই বসিরহাটে সাংগঠনিক প্রস্তুতি ও প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে পদ্ম শিবির। বৃহস্পতিবার রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করে সম্ভাব্য উপনির্বাচনের রণকৌশল ও সাংগঠনিক সমন্বয় নিয়ে আলোচনা করেছেন। কৌশলগত কারণে প্রার্থীদের নাম এখনই প্রকাশ না করা হলেও, স্থানীয় সংগঠনের মতামতের ভিত্তিতে চূড়ান্ত তালিকা দিল্লির কাছে পাঠানোর প্রস্তুতি চলছে। গত নির্বাচনের ভুলত্রুটি সংশোধন করে বুথ স্তর পর্যন্ত সংগঠনকে চাঙ্গা করাই এখন গেরুয়া শিবিরের প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *