বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি জরুরি, ল্যাণ্ড জিহাদে বদলাচ্ছে ডেমোগ্রাফি!

রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (UCC) চালুর প্রস্তুতির প্রেক্ষাপটে ‘লভ জিহাদ’ ও ‘ল্যান্ড জিহাদ’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার সাংবাদিকদের তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের চক্রান্তে রাজ্যের ডেমোগ্রাফি বা জনসংখ্যার বিন্যাস বদলে ফেলা হয়েছে। তাঁর দাবি, লভ জিহাদের মাধ্যমে এই পরিবর্তন ঘটছে এবং জমি মাফিয়াদের দাপটে রাজ্যের সরকারি জমি থেকে শুরু করে জলপথ দখল হয়ে যাওয়াকে তিনি ‘ল্যান্ড জিহাদ’ হিসেবে অভিহিত করেছেন। অনুপ্রবেশের ফলে হিন্দু সমাজ বিপন্ন উল্লেখ করে তিনি এই সামাজিক ব্যাধি দূর করতে কঠোর আইন প্রয়োগের পক্ষে মত দিয়েছেন।

অন্যদিকে, দেশে চতুর্থ রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে। এই আইন কার্যকর হলে বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ধর্ম নির্বিশেষে সকলের জন্য একই নিয়ম প্রযোজ্য হবে, যেখানে বহুবিবাহ রোধ ও ‘লিভ ইন’ সম্পর্কের নথিভুক্তকরণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সূত্রের খবর, সোমবার বিধানসভায় এই সংক্রান্ত বিল পেশ করা হতে পারে। তবে বিরোধী শিবিরের পক্ষ থেকে আদিবাসীদের এই আইনের আওতা থেকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যা আসন্ন বিল পেশের আগে রাজনৈতিক বিতর্ককে আরও উসকে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *