ভয়েস টেস্ট নিয়ে অভিষেক কেন হাইকোর্টে, আসল রহস্য কী!

নির্বাচনী প্রচারে বিতর্কিত ‘ডিজে’ মন্তব্যের জেরে দায়ের হওয়া মামলায় কণ্ঠস্বর পরীক্ষার নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধাননগর আদালতের দেওয়া কণ্ঠস্বর পরীক্ষার নির্দেশকে বিরোধিতা করে বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলাটি দায়ের করেন তিনি। আদালত মামলাটি গ্রহণ করেছে এবং আগামী সোমবার শুনানির দিন ধার্য করেছে।

এর আগে বিধাননগর সাইবার থানায় দায়ের হওয়া ওই মামলার তদন্তে নেমে সিআইডি আদালতে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন জানায়। মঙ্গলবার সেই আবেদন মঞ্জুর করে আদালত আগামী ৩০ জুন নমুনা সংগ্রহের নির্দেশ দেয়। এই নির্দেশের প্রতিলিপি নিয়ে বুধবার রাতে সিআইডি আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যান। অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্যের দাবি, যখন সংশ্লিষ্ট কণ্ঠস্বর যে তাঁরই, তা তিনি স্বীকার করে নিয়েছেন, তখন নতুন করে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কোনো প্রয়োজনীয়তা নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *