জন্মদিনে শিক্ষামন্ত্রীকে অভিনব ‘উপহার’, ১৪ মৃত পড়ুয়ার তালিকা পাঠিয়ে ইস্তফার দাবি!

নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস ও বেনিয়মের অভিযোগে দেশজুড়ে চলমান বিতর্কের মধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ৫৭তম জন্মদিনে তাঁর পদত্যাগের দাবিতে সরব হয়েছে কংগ্রেস ও ককরোচ জনতা পার্টি। শিক্ষামন্ত্রীর জন্মদিনের দিনটিকে প্রতিবাদ জানানোর মাধ্যম হিসেবে বেছে নিয়ে বিরোধীরা রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে তুলেছে।

ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপক একটি ভিডিও বার্তার মাধ্যমে শিক্ষামন্ত্রীকে ইস্তফাপত্র পাঠিয়ে তাতে স্বাক্ষর করার অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে, কংগ্রেস সাংসদ পবন খেড়া সমাজমাধ্যমে নিট বিতর্কের জেরে আত্মহত্যা করা ১৪ জন শিক্ষার্থীর নাম প্রকাশ করে এক আবেগঘন বার্তায় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) গাফিলতি স্বীকার করলেও শিক্ষামন্ত্রী নিজে পদত্যাগ না করায় বিরোধীরা এই অভিনব কৌশলে তাঁর ওপর চাপ অব্যাহত রেখেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *