রাজ্যেও আসছে অভিন্ন দেওয়ানি বিধি? বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী!
June 27, 2026
পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) কার্যকর করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বঙ্কিমচন্দ্র স্মৃতি গ্রন্থাগারের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, গুজরাত, উত্তরাখণ্ড এবং আসামের মডেল অনুসরণ করেই রাজ্যে এই বিধি রূপায়ণ করা হবে।
এই প্রক্রিয়া বাস্তবায়নের জন্য একজন বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। অন্যান্য রাজ্যে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে, সেই পথেই এই পদক্ষেপ নেওয়া হবে। আগামী সোমবার বিধানসভায় এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও তিনি উল্লেখ করেছেন।