রামমন্দিরের কোটি কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ৮! নেপথ্যে কি বিশ্ব হিন্দু পরিষদ?

অযোধ্যায় রামমন্দিরের অনুদান চুরি ও অর্থ তছরুপের অভিযোগে মন্দির চত্বরের চাবিরক্ষক টিন্নু যাদবসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশেষ তদন্তকারী দল (এসআইটি)-এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, মন্দিরের দানবাক্স থেকে প্রায় ৩,৫০০ কোটি টাকারও বেশি নগদ অর্থ ও প্রচুর মূল্যবান গহনা গায়েব হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ জালিয়াতির সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) একাংশের প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে বলে অভিযোগ উঠেছে।

মন্দিরে দুর্নীতির এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, মন্দিরের পবিত্রতা ও সনাতন মূল্যবোধ নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। এই ঘটনার পর মন্দির কমিটির অন্দরের নিরাপত্তা ও আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *