আবারও ভয়াবহ ভূকম্পন, কেঁপে উঠল পুরো ফিলিপিন্স!

দক্ষিণ ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে আজ শুক্রবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। ভূগর্ভের ২৯ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া এই কম্পনের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বিভিন্ন অঞ্চল থেকে কম্পনের তীব্রতা অনুভূত হওয়ার খবর পাওয়া গেলেও, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এছাড়া কোনো হতাহতের সংবাদও নিশ্চিত করেনি স্থানীয় প্রশাসন। স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত এই ভূমিকম্পের জেরে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *