সুমিতের সন্ধানে পুলিশের তল্লাশি, মাঝরাতেই আটক ঘনিষ্ঠ বন্ধু!

জমি সংক্রান্ত মামলায় সুমিত রায়ের খোঁজে পুলিশের তল্লাশি, আটক ঘনিষ্ঠ বন্ধু

জমি সংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত সুমিত রায়ের সন্ধানে নেমে তাঁর ঘনিষ্ঠ মহলে চাপ বাড়াল পুলিশ। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিতের হদিশ না মেলায়, মঙ্গলবার গভীর রাতে তাঁর ঘনিষ্ঠ বন্ধু পলাশ চক্রবর্তীকে ব্যান্ডেলের বাড়ি থেকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় কোনো আগাম বার্তা দেওয়া হয়নি বলে অভিযোগ পরিবারের।

পলাশ চক্রবর্তীর পরিবারের দাবি, গভীর রাতে পুলিশ বাড়িতে চড়াও হয়ে তাঁকে তুলে নিয়ে যায়। ঠিক কী কারণে বা কোন মামলায় তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে পরিবারের সদস্যদের কিছুই জানানো হয়নি। পুলিশের এই আচরণের পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সুমিত রায়ের খোঁজ চালাতেই তাঁর পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *