তারাতলা দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু মিছিল, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন একমাত্র রোজগেরে!
June 26, 2026
তারাতলা দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬, এসএসকেএমে প্রাণ হারালেন আরও এক শ্রমিক
কলকাতার তারাতলায় ঘটা মর্মান্তিক দুর্ঘটনায় চিকিৎসাধীন আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এসএসকেএম (SSKM) হাসপাতালের সিসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬-তে। মৃত শ্রমিকের নাম খালেক সর্দার (৪০), যার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের মুড়োখালি গ্রামে। হাসপাতাল সূত্রে খবর, সিসিইউ-র ৫ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর সোয়া ৩টে নাগাদ তাঁর মৃত্যু হয়।
খালেক সর্দারের পরিবারে তাঁর বৃদ্ধা মা, স্ত্রী এবং দুই সন্তান রয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, খালেকই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। তাঁর এই মৃত্যুতে পরিবারটি বর্তমানে চরম অসহায় অবস্থায় পড়েছে এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।