মিড ডে মিলে ইলিশ ভোজ! খুদে পড়ুয়াদের পাতে রূপোলি শস্যের স্বাদ

ফলতায় মিড ডে মিলে খুদে পড়ুয়াদের পাতে ইলিশ মাছ

ফলতার হরিশপুর ফ্রি প্রাইমারি স্কুলে মিড ডে মিলের মেনুতে এল এক ব্যতিক্রমী পরিবর্তন। সাধারণত ডাল-তরকারি বা ডিমের ঝোল দেওয়া হলেও, এবার মরশুমের প্রথম ইলিশ মাছের স্বাদ দেওয়া হয়েছে স্কুলের খুদে পড়ুয়াদের। স্কুলের টিআইসি (TIC) মনীশ চক্রবর্তীর উদ্যোগে আয়োজিত এই ‘ইলিশ উৎসব’ ঘিরেই পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার দেখা গেছে।

স্কুলের টিআইসি মনীশ চক্রবর্তী জানিয়েছেন, মিড ডে মিলের মেনুকে আরও আকর্ষণীয় ও আনন্দদায়ক করে তুলতেই এই অভিনব আয়োজন করা হয়েছিল। স্কুলের এই পদক্ষেপে বেশ সাড়া পাওয়া গেছে এবং ভবিষ্যতে বিদ্যালয় প্রাঙ্গণে এমন উৎসব আরও আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *