কর্মক্ষেত্রে আটকে আছে পদোন্নতি? আজই এই অভ্যাসগুলো বদলে ফেলুন!

বাস্তুশাস্ত্র অনুসারে, কর্মক্ষেত্রে অফিসের টেবিলের অবস্থান ও সেখানে রাখা বিভিন্ন বস্তু একজন ব্যক্তির ক্যারিয়ার, পদোন্নতি এবং মানসিক শান্তির ওপর সরাসরি প্রভাব ফেলে। অনেক সময় টেবিলে রাখা কিছু ভুল বস্তু নেতিবাচক শক্তির সৃষ্টি করে যা কর্মজীবনে বাধা ও মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে ভাঙা জিনিসপত্র, ফাটল ধরা কাপ, বন্ধ ঘড়ি কিংবা শুকিয়ে যাওয়া গাছপালা কর্মক্ষেত্রের অগ্রগতির পথে বড় অন্তরায় হিসেবে কাজ করে। এছাড়া এলোমেলো কাগজ বা ফাইলের স্তূপ অস্বস্তি বাড়িয়ে রাহুর প্রভাব বৃদ্ধি করে, ফলে কাজে অনাকাঙ্ক্ষিত বিলম্ব ঘটে।

এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে টেবিল থেকে ভাঙা বস্তু, মৃত গাছ ও অপ্রয়োজনীয় কাগজপত্র দ্রুত সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন বাস্তু বিশেষজ্ঞরা। কর্মক্ষেত্রে ইতিবাচকতা ও মনোযোগ বাড়াতে টেবিলে সতেজ গাছ, যেমন মানি প্ল্যান্ট বা বাঁশ গাছ এবং অনুপ্রেরণামূলক ছবি রাখা যেতে পারে। পাশাপাশি, ব্যবহৃত ধারালো বস্তু ড্রয়ারে রাখা এবং টেবিল সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে কর্মজীবনে উন্নতির পথ সুগম হয়। এছাড়া বাস্তুনীতি অনুযায়ী, টেবিলের উত্তর-পূর্ব বা ‘ঈশান কোণ’ সর্বদা খালি রাখলে নতুন চিন্তাধারার উন্মেষ ঘটে এবং কর্মক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতি নিশ্চিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *