কুণালের অনুরোধে ২৪ ঘণ্টাতেই নজির, নির্মাণ শ্রমিকদের ঢালাও সুবিধা দিলেন মুখ্যমন্ত্রী!

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় নির্মাণকাজ সাময়িক স্থগিতের নির্দেশ দেওয়ার পর, শ্রমিকদের খাদ্য সংকট মোকাবিলায় মানবিক পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী। তারাতলা গুদাম বিপর্যয়ের প্রেক্ষিতে নিরাপত্তা নিশ্চিত করতে শহরের সমস্ত নির্মাণকাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে নির্মাণকাজ বন্ধের ফলে হাজার হাজার দিনমজুরের রুটিরুজি নিয়ে যে সংকটের আশঙ্কা তৈরি হয়েছিল, তা বিবেচনায় নিয়ে তিনি শ্রমিকদের বিনামূল্যে খাবার ও প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

এই মানবিক উদ্যোগটি বাস্তবায়নের জন্য মুখ্যমন্ত্রী কেএমসি কমিশনার এবং পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট বড় বিল্ডারদের মাধ্যমেই শ্রমিকদের খাবারের ব্যবস্থা করতে হবে। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ নির্মাণকাজ বন্ধের ফলে শ্রমিকদের দুর্দশার কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন, যার ২৪ ঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত এল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এটি কোনো লিখিত আদেশ নয়, বরং মানবিক দৃষ্টিভঙ্গি থেকে নেওয়া একটি জরুরি পদক্ষেপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *