তারাতলা বিপর্যয়ের জেরে নড়েচড়ে বসল রাজ্য, ৪ সপ্তাহ বন্ধ সব নির্মাণকাজ!

তারাতলা বিপর্যয়ের ঘটনার পর নাগরিকদের নিরাপত্তার স্বার্থে কলকাতা ও পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায় আগামী চার সপ্তাহ সমস্ত ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। তবে জরুরি পরিষেবার আওতাভুক্ত নির্মাণকাজগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকা ছাড়াও রাজারহাট নিউটাউন, মহেশতলা, বজবজ, পূজালি, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর, সোনারপুর এবং বারুইপুর পুর এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

বিল্ডিংয়ের নকশা ও কারিগরি দিক খতিয়ে দেখার জন্য অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পাণ্ডের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের অডিট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে পুর কমিশনার, দমকলের ডিজি এবং খড়্পুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক দামোদর মাইতিসহ বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা রয়েছেন। তারাতলা বিপর্যয়ের ক্ষেত্রে ভবনের নকশায় থাকা গুরুতর ত্রুটি ও পূর্ববর্তী সরকারের সময় অনুমোদিত ভবনগুলোর প্ল্যান নতুন করে অডিট করা হবে। অডিট সার্টিফিকেট ছাড়া কোনো নির্মাণকাজ চালানো যাবে না এবং অনিয়মের প্রমাণ মিললে সম্পত্তি বাজেয়াপ্তসহ দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *