নবম শ্রেণির পাঠ্যক্রমে বড় চমক, জরুরি অবস্থা ও ফেক নিউজ নিয়ে বিতর্ক!

নবম শ্রেণির নতুন এনসিইআরটি (NCERT) পাঠ্যক্রমে ১৯৭৫ সালের ‘জরুরি অবস্থা’-কে ভারতের গণতন্ত্রের সামনে আসা বড় চ্যালেঞ্জ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ‘আন্ডারস্ট্যান্ডিং সোসাইটি: ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক নতুন এই পাঠ্যপুস্তকে ওই সময়কার রাজনৈতিক অস্থিরতা, মৌলিক অধিকার স্থগিতকরণ ও সংবাদমাধ্যমের কণ্ঠরোধের মতো ঘটনাগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি, ১৯৭৭ সালের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন সরকারের পতনের ঘটনাকে ভারতের গণতান্ত্রিক কাঠামোর শক্তির অনন্য উদাহরণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।

ইতিহাসের এই বিষয়ের পাশাপাশি নতুন পাঠ্যক্রমে বর্তমান সময়ের বিভিন্ন গণতান্ত্রিক চ্যালেঞ্জ নিয়েও শিক্ষার্থীদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেবাসে ‘ফেক নিউজ’ বা ভুয়ো খবরের বিপদ, বিভ্রান্তিকর তথ্য, লিঙ্গ ও আঞ্চলিক বৈষম্য এবং জনসম্পত্তি নষ্ট করার মতো বিষয়গুলোকে গণতন্ত্রের বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া, শিক্ষার্থীদের দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘Democracy and You’ নামে একটি নতুন বিভাগও যুক্ত করা হয়েছে। শিক্ষামহলের মতে, এই পদক্ষেপের উদ্দেশ্য নতুন প্রজন্মের কাছে সাংবিধানিক মূল্যবোধ ও গণতান্ত্রিক অধিকার সম্পর্কে স্বচ্ছ ধারণা পৌঁছে দেওয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *