নির্মাণকাজে গাফিলতি! ৮ জায়গায় কাজ বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিগত সরকারের আমলে অনুমোদিত নির্মাণ নকশার গুণমান যাচাই করতে রাজ্যজুড়ে কঠোর পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিধানসভায় তিনি ঘোষণা করেন, আগামী চার সপ্তাহ কলকাতা পুরসভা এলাকা, রাজারহাট-নিউটাউন, মহেশতলা, বজবজ, পূজালি, সোনারপুর, বারুইপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর গ্রামীণ এলাকায় সমস্ত নির্মীয়মাণ বহুতল ও বাড়ির কাজ বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নির্মাণকাজ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়েছে।

সম্প্রতি তারাতলায় গোডাউন ভেঙে পড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। আইএএস রাজেশ পাণ্ডের নেতৃত্বে গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটি ৩১ জুলাই পর্যন্ত সমস্ত নির্মীয়মাণ ভবনের নকশা অডিট করবে। অডিট শেষে বিধিসম্মত ছাড়পত্র পাওয়ার পর ১ আগস্ট থেকে নির্মাণকাজ পুনরায় শুরু করা যাবে। দুর্নীতি দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, অডিটে কোনো বেআইনি কাজ ধরা পড়লে নির্মাণ বন্ধের পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *