শিক্ষিকার বাড়িতে ৪ কোটির সোনা, সব্যসাচী-যোগ নিয়ে ৫ ঘণ্টা জেরা টিনাকে!

তোলাবাজি মামলায় ধৃত সব্যসাচী দত্তের সঙ্গে তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিকের ঘনিষ্ঠতার সূত্র ধরে বড়সড় আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে বুধবার বিধাননগর উত্তর থানায় অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশের নেতৃত্বে টিনা সাহাকে টানা পাঁচ ঘণ্টা জেরা করা হয়। টিনার বাপের বাড়ি ও শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হওয়া প্রায় ৪ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের তিন কেজি সোনার গয়নার উৎস নিয়েই মূলত তদন্ত চালাচ্ছে পুলিশ।

একজন প্রাথমিক শিক্ষিকা ও নদিয়ার তেহট্টের জেলা পরিষদ সদস্যার কাছে বিপুল পরিমাণ এই সোনার উৎস কী এবং তা কেনায় সব্যসাচীর কোনো আর্থিক মদত ছিল কি না, তা জানতে চাওয়া হয়েছে। সোমবার রাতে সব্যসাচীকে নিয়ে তল্লাশি চালিয়ে পুলিশ এই গয়নাগুলো উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, তোলাবাজির বিপুল অর্থ সোনা হিসেবে মজুত করা হয়ে থাকতে পারে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর থানা থেকে বেরিয়ে টিনা সাহা ভৌমিক বিষয়টি নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য না করলেও আইনের ওপর পূর্ণ ভরসা থাকার কথা জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *