স্পায়ের আড়ালে রমরমা দেহ ব্যবসা, হাতাহাতিতে বেরিয়ে এল আসল সত্য!

নিউটাউনের ডাউনটাউন শপিং মলে একটি মাসাজ পার্লারের আড়ালে বেআইনি দেহ ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে। বুধবার রাতে ‘নাইট কুইন’ নামের ওই স্পা সেন্টারে মদ্যপ খদ্দের ও পার্লার কর্তৃপক্ষের মধ্যে টাকার লেনদেন নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে টেকনোসিটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষের কয়েকজনকে আটক করে এবং পরবর্তীকালে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মাসাজ পার্লারের আড়ালে ওই প্রতিষ্ঠানে দেহ ব্যবসা চালানো হচ্ছিল। বুধবার বিবাদ ও মারামারির একটি ভিডিও প্রকাশ্যে আসার পর এই বেআইনি কারবারের বিষয়টি সামনে আসে। পার্লার কর্তৃপক্ষের বিরুদ্ধে দেহ ব্যবসা ছাড়াও মহিলা কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে, অন্যদিকে মদ্যপ যুবকদের বিরুদ্ধে পালটা হামলার অভিযোগ দায়ের হয়েছে। অভিজাত শপিং মলে এমন অসামাজিক কার্যকলাপের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং টেকনোসিটি থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *