সব্যসাচীর ঘনিষ্ঠ নেত্রীর বাড়ি থেকে ৩ কেজি সোনা উদ্ধার, স্বামীসহ পলাতক টিনা!

নদিয়ার তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদ সদস্য টিনা ভৌমিক সাহার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি সোনার গয়না উদ্ধার করেছেন তদন্তকারীরা। সোমবার রাতে গ্রেফতার হওয়া তৃণমূলের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া এই সোনার বর্তমান বাজারমূল্য প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকার বেশি। এই ঘটনার পর থেকেই টিনা ভৌমিক সাহা ও তাঁর স্বামী নিখোঁজ রয়েছেন।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অবৈধ উপায়ে অর্জিত অর্থ দিয়ে কেনা এই সোনা সব্যসাচী দত্তের এবং দীর্ঘদিনের সম্পর্কের সুবাদে তা টিনা ভৌমিকের বাড়িতে রাখা হয়েছিল। যদিও সব্যসাচী দত্ত এই সোনার মালিকানা অস্বীকার করেছেন। এদিকে, তল্লাশির আগেই ওই দম্পতির বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার ঘটনায় তাঁরা আগাম সতর্ক ছিলেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তদন্তকারীরা। এই রহস্য উদঘাটনে বুধবার পুলিশ ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *