আমাদের টাকায় অনুপ্রবেশকারীদের আর নয়, ১০ হাজার জনকে ফেরত পাঠিয়ে কড়া বার্তা শুভেন্দুর!

রাজ্যের নিরাপত্তার প্রশ্নে কোনো রকম আপস করা হবে না বলে মঙ্গলবার বিধানসভার অধিবেশনে স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তিনি জানান, ইতিমধ্যে ১০ হাজার অনুপ্রবেশকারীকে রাজ্য থেকে ফেরত পাঠানো হয়েছে এবং ১২টি হোল্ডিং সেন্টারে আরও ১,৮০০ জন অপেক্ষায় রয়েছেন। রাজ্যের সরকারি প্রকল্পের টাকা কোনোভাবেই অনুপ্রবেশকারীদের পেছনে খরচ করা হবে না উল্লেখ করে তিনি আশ্বাস দেন যে, ভারতের প্রকৃত নাগরিকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই।

সীমান্ত সুরক্ষা নিয়ে কথা বলতে গিয়ে সাবেক সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, বিএসএফ-কে কেন জমি প্রদান করা হয়নি এবং কেন তাঁদের বিরুদ্ধে কদর্য ভাষা ব্যবহার করা হয়েছে। তিনি জানান, অতীতে রাজ্য সরকার জমি হস্তান্তরে বাধা দেওয়ার ফলে ২,২১৬.৭ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্তের ৫৬৯ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া বসানোর কাজ বাকি ছিল। তবে বর্তমানে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিএসএফ-কে ১০৫ একর জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *