কথা না শুনলে গুলির ভাষা! সন্ত্রাসীদের কড়া বার্তা যোগী আদিত্যনাথের

রাজ্যে দুর্নীতি, সন্ত্রাস ও যেকোনো ধরনের বেআইনি কার্যকলাপ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার এক প্রকাশ্য মঞ্চ থেকে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যারা আইনকানুন মেনে চলবে না, তাদের কঠোর ভাষায় মোকাবিলা করা হবে। অপরাধীদের দমন করে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখাই সরকারের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেছেন।

পুণ্যার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বজায় রাখতেও বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রামের অনুগামীদের সুবিধার্থে ৮৪ কোশি পরিক্রমা পথে ২১ কোটি টাকা ব্যয়ে ছয়টি আশ্রম নির্মাণ করা হয়েছে, যেখানে উন্নতমানের খাদ্য, পানীয় ও বাসস্থানের ব্যবস্থা থাকবে। পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি এই অঞ্চলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ওপর প্রশাসন বিশেষ জোর দিয়েছে। এদিকে, শনিবার মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডের দাতিয়ায় মা বগলামুখী মন্দির ও পিতাম্বর পীঠে পূজা দেওয়ার পাশাপাশি বেশ কিছু নতুন প্রকল্পের শিলান্যাস করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *