বিমানের ভাড়াতেই ১৫০ কোটি! রাজকীয় সফরে বিদ্ধ অভিষেক?

তৃণমূল কংগ্রেসের অডিট রিপোর্ট অনুযায়ী, গত চার বছরে দলটির চার্টার্ড বিমান বাবদ মোট খরচের পরিমাণ প্রায় ১৪১ কোটি টাকা। এই ব্যয়ের সিংহভাগই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাতায়াতের জন্য হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে সাম্প্রতিক নির্বাচনী বিপর্যয়ের পর অভিষেকের এমন ‘রাজকীয়’ সফর নিয়ে দলের অন্দরে ও বাইরে তীব্র সমালোচনা শুরু হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যে দূরত্বের যাতায়াত সাধারণ বিমানে ১৫ থেকে ২০ হাজার টাকায় সম্ভব, সেখানে ৫ লক্ষ টাকা খরচ করে চার্টার্ড বিমান ব্যবহারের বিষয়টি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

তথ্য অনুযায়ী, ২০২১ সালের পর থেকে চার্টার্ড বিমান খাতে তৃণমূলের বার্ষিক খরচের খতিয়ান হলো— ২০২২ সালে ৩৫ কোটি, ২০২৩ সালে ১৩ কোটি, ২০২৪ সালে ৫৬ কোটি এবং ২০২৫ সালে ৩৭ কোটি টাকা। এই বিপুল ব্যয়ের উৎস নিয়ে দলের অন্দরেই প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, যিনি স্পষ্ট জানিয়েছেন, এটি দলের টাকা হলে তিনি তা সমর্থন করেন না। অন্যদিকে, বিজেপি বিধায়ক সজল ঘোষ এই ব্যয়কে কটাক্ষ করে মন্তব্য করেছেন যে, এই পরিমাণ অর্থে দল চাইলে একটি আস্ত বিমান কিনে ফেলতে পারত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *