কোচবিহারে নাতি কোলে জগদীশ, বিক্ষোভ এড়াতে কড়া পুলিশি নিরাপত্তা!

দীর্ঘ ৫০ দিন পর নিজ নির্বাচনী এলাকা কোচবিহারে ফিরেছেন সদ্য তৃণমূলত্যাগী সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। মঙ্গলবার দুপুর পৌনে ১২টা নাগাদ শিয়ালদহ থেকে পদাতিক এক্সপ্রেসে নিউ কোচবিহার স্টেশনে পৌঁছান তিনি। গত ৪ মে ভোটের ফলপ্রকাশের পরই জেলা ছেড়ে দিল্লিতে গিয়ে অন্য একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছিলেন তিনি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ তোলা হয়েছে।

সাংসদকে ঘিরে সম্ভাব্য জনরোষ ও বিক্ষোভের আশঙ্কায় মঙ্গলবার নিউ কোচবিহার স্টেশন চত্বরে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। স্টেশনে নামার পর নাতিকে কোলে নিয়ে কড়া পুলিশি বেষ্টনীর মধ্যেই তিনি সিতাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। দলবদল পরবর্তী পরিস্থিতি এবং দীর্ঘ অনুপস্থিতি নিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হলেও তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *