ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে বন্ধ রেশন? সুপ্রিম কোর্টের বড় ধাক্কা!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় রেশনসহ অন্যান্য সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে দায়ের করা একটি রিট পিটিশন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এই নির্দেশ দেয়। জরুরি শুনানির আর্জি জানিয়ে শীর্ষ আদালতে দায়ের হওয়া এই মামলাটি সরাসরি শুনতে অস্বীকার করে আদালত।

আবেদনকারীর আইনজীবী দাবি করেছিলেন যে, বিষয়টি কেবল একটি রাজ্যের নয়, বরং এটি সর্বভারতীয় স্তরের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। তবে সেই যুক্তি গ্রহণ করেনি শীর্ষ আদালত। পরিবর্তে, এই মামলাটির বিচার প্রথমে কলকাতা হাইকোর্টে হওয়া উচিত বলে নির্দেশ দিয়েছে বিচারপতিদের বেঞ্চ। ফলে আইনি প্রতিকারের জন্য আবেদনকারীকে এখন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *