নদীর সঙ্গে ‘ছেলেখেলা’র মাশুল, আট মাসেই ফের ধূলিস্যাৎ দুধিয়া-মিরিক ব্রিজ!

দার্জিলিংয়ের বালাসন নদীর ওপর নির্মিত অস্থায়ী ‘হিউম পাইপ’ ব্রিজটি ভারী বৃষ্টির প্রথম ধাক্কাতেই সম্পূর্ণ ভেঙে পড়েছে। আট মাসের ব্যবধানে দুধিয়া-মিরিক সংযোগকারী এই ব্রিজটি দ্বিতীয়বারের মতো ধূলিসাৎ হওয়ার ঘটনা ঘটল। এর আগে ২০২৫ সালের অক্টোবর মাসে উত্তরবঙ্গে ভয়াবহ হড়পা বানের সময় মূল ব্রিজটি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, যার পরিবর্তে তড়িঘড়ি এই অস্থায়ী কাঠামোটি তৈরি করা হয়েছিল।

ভূবিজ্ঞানীদের মতে, বালাসনের মতো দ্রুতগামী পাহাড়ি নদীর স্বাভাবিক প্রবাহ, পলি বহনের ক্ষমতা এবং বন্যার ঝুঁকিকে উপেক্ষা করে এই অপরিকল্পিত সেতুটি নির্মাণ করা হয়েছিল। সেতুর একাধিক পিলার ও নিচু কংক্রিটের কাঠামো নদীর প্রবাহপথকে সংকীর্ণ করে দিয়েছিল, ফলে পিলারের চারপাশে জলের প্রচণ্ড চাপে তীব্র ক্ষয়ের সৃষ্টি হয়। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, মহানন্দা ও বালাসন অববাহিকার ফানেল-আকৃতির ভূ-প্রকৃতি, খাড়া পাহাড়ি ঢাল, বনভূমি হ্রাস এবং অতি ভারী বৃষ্টিপাতের বিষয়টি বিবেচনায় না নিয়ে নদীর গতিপথে এমন প্রতিবন্ধকতা তৈরি অব্যাহত রাখলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয় অনিবার্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *