আপার প্রাইমারি জট: ধৈর্যের পরীক্ষা নেওয়া বন্ধ করুন, রাজ্যের সচিবকে চরম হুঁশিয়ারি হাইকোর্টের!
June 23, 2026
আপার প্রাইমারি নিয়োগের দীর্ঘস্থায়ী জট এবং ১২৪১ জনের নিয়োগের নির্দেশ কার্যকর না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। গত দুই বছর ধরে আদালতের নির্দেশ পালন না করায় এদিন বিচারকরা বিভাগীয় সচিবকে ভর্ৎসনা করেন এবং অবিলম্বে তা বাস্তবায়নের নির্দেশ দেন।
সোমবার মামলার শুনানিতে আদালতের নির্দেশ অমান্য করা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিচারপতিরা প্রশ্ন তোলেন, সচিব কি আদালতের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন? সেই সঙ্গে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, দ্রুত নিয়োগ প্রক্রিয়া কার্যকর না করা হলে প্রশাসন বড় ধরনের কঠোর পদক্ষেপের মুখোমুখি হবে।