রাস্তার নাম বদল নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, যা করেছি বেশ করেছি!

কলকাতা পৌরনিগমের সিদ্ধান্তে পার্ক সার্কাসের সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে ‘গোপাল মুখোপাধ্যায় রোড’ রাখা হয়েছে। এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার জানান, প্রকৃত নায়কদের সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, আগামী দিনে রাজ্যের আরও বেশ কিছু রাস্তার নাম পরিবর্তন করে স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে নামকরণ করা হবে।

১৯৩৩ সালে তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যর হাসান সোহরাওয়ার্দির নামে ওই রাস্তার নামকরণ করা হয়েছিল। ১৯৪৬ সালের ‘গ্রেট ক্যালকাটা কিলিং’-এর প্রেক্ষাপটে সেই সময়ের দাঙ্গায় হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে পরিচিত গোপাল মুখোপাধ্যায় ওরফে ‘গোপাল পাঁঠা’-র অবদানের স্বীকৃতিস্বরূপ এই নাম পরিবর্তন করা হয়েছে। গত রবিবার সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তকে সঠিক বলে উল্লেখ করেছিলেন এবং সোমবার বিধানসভায় সাংবাদিক বৈঠকে তিনি পুনরায় এই প্রক্রিয়া অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *