মহারাষ্ট্রে সফল অপারেশন টাইগার, উদ্ধবকে জোর ধাক্কা দিয়ে শিন্ডে শিবিরে নিম্বালকর!

মহারাষ্ট্রে এনডিএ-র সফল ‘অপারেশন টাইগার’, শিন্ডে শিবিরে যোগ দিলেন উদ্ধবপন্থী সাংসদ ওমরাজে নিম্বালকর

মুম্বই: মহারাষ্ট্রের রাজনীতিতে জল্পনার অবসান ঘটিয়ে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দিলেন ধারাশিবের উদ্ধব-পন্থী সাংসদ ওমরাজে নিম্বালকর। রবিবারের সংসদীয় বৈঠক এড়িয়ে দলবদলের ইঙ্গিত দেওয়ার পর নিম্বালকর আনুষ্ঠানিকভাবে জানান, নিজের নির্বাচনী এলাকার কর্মী-সমর্থকদের সঙ্গে আলোচনার পরেই তিনি একনাথ শিন্ডের নেতৃত্ব মেনে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রের খবর, উদ্ধব শিবিরের ৯ সাংসদের মধ্যে ৬ থেকে ৭ জন একই পথে হাঁটতে পারেন বলে রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।

উদ্ধব শিবির ছাড়ার নেপথ্যে নিম্বালকরের সমর্থকরা দলের অন্দরে চরম অপমান, শীর্ষনেতা সঞ্জয় রাউতের মন্তব্য এবং নিচুতলার কর্মীদের বঞ্চনার অভিযোগ তুলেছেন। এছাড়া বাবার হত্যা মামলার বিচার পাওয়া নিয়ে আশঙ্কায় থাকা নিম্বালকর মনে করছেন, বিরোধী শিবিরে থেকে সঠিক ন্যায়বিচার সম্ভব নয়। এদিকে নিম্বালকরের এই দলবদলকে মহারাষ্ট্রে এনডিএ-র ‘অপারেশন টাইগার’-এর সাফল্য হিসেবে অভিহিত করেছেন শিন্ডে শিবিরের বিধায়ক তানাজি সাওয়ান্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *