ধর্ষণ মামলায় চরম বিপাকে শওকত মোল্লা!

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা শওকত মোল্লার বিরুদ্ধে এবার শারীরিক নির্যাতন ও ধর্ষণের গুরুতর অভিযোগ উঠল। এক ভুক্তভোগী নারী জীবনতলা থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ২০১৯ সাল থেকে দফায় দফায় তাঁকে অপহরণ ও শারীরিক নির্যাতনের পাশাপাশি ধর্ষণের হুমকি দিয়ে ব্ল্যাকমেল করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারিণী জানিয়েছেন, ২০১৯ সালের মার্চ মাসে তাঁর পাঁচ বছরের সন্তান অপহৃত হওয়ার পর থেকে এই ঘটনার সূত্রপাত। সন্তানকে ফিরে পাওয়ার শর্তে তাঁকে আটকে রেখে অভিযুক্তরা দিনের পর দিন অমানবিক নির্যাতন চালায়। শওকত মোল্লা, তাঁর গাড়ির চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ধর্ষণের দৃশ্য ভিডিও ও ছবি তুলে তা ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছে। ইতোমধ্যেই এনআইএ-র মামলায় গ্রেফতার হওয়া শওকত মোল্লার বিরুদ্ধে এই নতুন অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *