মমতার সঙ্গ ছাড়ছেন একের পর এক নেতা, এবার পদত্যাগ করলেন নরেন!

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি থেকে পদত্যাগের হিড়িক অব্যাহত রয়েছে। প্রদীপ ও রবীন্দ্রনাথের পর এবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন সদ্য নিযুক্ত নরেন্দ্রনাথ চক্রবর্তী। তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে পাঠানো ইস্তফাপত্রে নরেন্দ্রনাথ চক্রবর্তী শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়েছেন।

তবে এই পদত্যাগের পেছনে দলের অভ্যন্তরীণ সমন্বয়হীনতা স্পষ্ট হয়ে উঠেছে। ইস্তফাপত্রে নরেন্দ্রনাথ জানিয়েছেন, জেলা সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে তাঁর নিয়োগের বিষয়টি তিনি দলীয় নেতৃত্বের কাছ থেকে সরাসরি জানার পরিবর্তে প্রথম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছিলেন। শীর্ষ নেতৃত্বের সঙ্গে জেলা স্তরের এমন যোগাযোগের অভাব ও দূরত্ব নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। অভিজ্ঞ ও প্রবীণ নেতাদের এমন ধারাবাহিক পদত্যাগ এবং সাংগঠনিক এই পরিস্থিতির প্রভাব পশ্চিম বর্ধমানের মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে দলের সাংগঠনিক ভিতের ওপর পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *