অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে তৃণমূল ছাড়লেন প্রদীপ সরকার!

পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূলের সাংগঠনিক রদবদলের ২৪ ঘণ্টার মধ্যেই দল থেকে ইস্তফা দিলেন খড়গপুরের প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার। গত মঙ্গলবার তাঁকে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হলেও, বুধবার তিনি তা প্রত্যাখ্যান করেন এবং দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে পাঠানো পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করলেও, সাংবাদিকদের কাছে তিনি দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ইস্তফার পরপরই নিজের কার্যালয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে ফেলেছেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রদীপ সরকার দাবি করেন, ২০২২ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁকে পুরপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, যা নিয়ে আজও তিনি কোনো সদুত্তর পাননি। পাশাপাশি, খড়গপুরসহ মেদিনীপুর এলাকায় দলের পরাজয়ের পেছনে তৃণমূলের একাংশের অন্তর্ঘাত ছিল বলে তিনি অভিযোগ করেন। ব্যক্তিগত কারণের বাইরে দলের অন্দরে বারবার বাধার মুখে পড়াতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রদীপ সরকার বর্তমানে অন্য কোনো দলে যোগদানের

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *