মমতার কালীঘাটের বাড়িতে নীল ফেন্সিং, ডিম-হামলা রুখতে কড়া সতর্কতা!

তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ধারাবাহিক ডিম ছোড়ার ঘটনা এবং সাম্প্রতিক জনরোষের জেরে অস্বস্তিতে পড়েছে শাসকদল। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কুণাল ঘোষ পর্যন্ত একাধিক নেতা সম্প্রতি বিক্ষোভের মুখে পড়েছেন। খোদ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের সামনে কুণাল ঘোষকে ডিমের আঘাতে নাজেহাল হওয়ার ঘটনাটি দলের অন্দরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এই ঘটনার প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের নিরাপত্তায় বড়সড় রদবদল আনা হয়েছে। হাই-সিকিউরিটি জোন হিসেবে পরিচিত ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নেত্রীর বাড়ির উঠোনে দ্রুতগতিতে একটি অস্থায়ী নীল রঙের ফেন্সিং বা ঘেরাটোপ বসানো হয়েছে। প্রশাসনিক ও দলীয় সূত্রে জানা গেছে, বাইরের দিক থেকে যাতে কেউ কোনো বস্তু ছুড়তে না পারে, সেই সুরক্ষা নিশ্চিত করতেই এমন রক্ষণাত্মক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *