সৌরভের দরবারে ক্রীড়ামন্ত্রী, ইডেনে কি আসছে মেগাফাইনাল!
June 17, 2026
রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁয়ের সঙ্গে একান্ত বৈঠকে বসলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ইডেন গার্ডেন্সে আয়োজিত বেঙ্গল প্রিমিয়ার লিগের ফাইনালে মন্ত্রীকে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্যেই এই বিশেষ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাজ্যের ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এটিই ইন্দ্রনীল খাঁয়ের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
সাক্ষাৎকার শেষে দুই পক্ষের কেউই আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তবে এদিনের রুদ্ধদ্বার বৈঠক থেকে বাংলার ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন এবং রাজ্য সরকার ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার নতুন রূপরেখা নিয়ে প্রাথমিক আলোচনা হওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্ট মহল।