পুরীতে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর সুশান্ত, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক!
June 17, 2026
তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে ওড়িশার পুরী থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্য ও ওড়িশা পুলিশের যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়। বর্তমানে পুলিশি নিরাপত্তায় তাঁকে কলকাতায় ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
তদন্তকারীদের সূত্রে জানা গেছে, এর আগে ওড়িশা সীমান্ত থেকে সুশান্ত ঘোষের গাড়িচালককে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই চালককে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই তাঁর আত্মগোপনের ডেরার সন্ধান মেলে। ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষ পর্যন্ত তিনি পুলিশের জালে ধরা পড়েন। জনপ্রতিনিধির বিরুদ্ধে এই কঠোর আইনি পদক্ষেপ শাসকদলে অস্বস্তি তৈরির পাশাপাশি দুর্নীতি দমনে প্রশাসনের সংকল্পের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।