পুলিশের ওপর হামলা চালালে সম্পত্তি নিলাম, অপরাধীদের বিরুদ্ধে রণংদেহী মমতা!

ফলতায় পুলিশের ওপর হামলার ঘটনার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী। মঙ্গলবার ফলতায় ‘পুষ্পা গ্যাং’-এর তাণ্ডবের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি স্পষ্ট করেছেন যে, সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করার পর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কোনো ছাড় দেবে না বলে বার্তা দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুলিশকে আক্রান্ত করার মতো ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। দোষীদের গ্রেপ্তারের পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম করার নির্দেশও দেওয়া হয়েছে। রাজ্যে যেকোনো ধরনের গুণ্ডামি বা আইনবিরোধী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না এবং মাফিয়া বা বাহুবলী যে-ই হোক না কেন, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *