জি-৭ সম্মেলনে মেলোনিকে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, আন্তর্জাতিক মঞ্চে তীব্র অস্বস্তি!
ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার অভিবাদন বিনিময় নিয়ে তৈরি হয়েছে অনভিপ্রেত পরিস্থিতি। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েনের সঙ্গে কথোপকথনের সময় মেলোনি সেখানে উপস্থিত হলে জেলেনস্কি তাকে অভিবাদন জানাতে এগিয়ে যান। এ সময় পাশ্চাত্য রীতি অনুযায়ী গালে গাল ঠেকিয়ে অভিবাদন বিনিময়ের বদলে জেলেনস্কির আচরণে ঠোঁটে চুম্বনের চেষ্টার মতো পরিস্থিতি তৈরি হয়। তবে মেলোনি দ্রুত পরিস্থিতি সামলে নিয়ে স্বাভাবিকভাবে অভিবাদন পর্ব শেষ করেন।
এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সমালোচকদের মতে, যুদ্ধাবস্থায় থাকা একটি দেশের রাষ্ট্রপ্রধানের এমন আচরণ কূটনৈতিক শিষ্টাচার ও জেলেনস্কির ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, মেলোনির তাৎক্ষণিক ও সংযত প্রতিক্রিয়াকে অনেকেই তার রাজনৈতিক বিচক্ষণতার নিদর্শন হিসেবে অভিহিত করছেন। এছাড়া জি-৭ সম্মেলনেই মেলোনি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার বন্ধুত্বপূর্ণ কুশল বিনিময় বিষয়টি স্থানীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক আলোচনার খোরাক জুগিয়েছে।