কাকলি-সুদীপ-শতাব্দীদের কি সত্যিই দল থেকে বিতাড়িত করবে NCPI? সামনে এল বড় চমক!

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (NCPI)-তে যোগদানের জল্পনা কার্যত নিশ্চিত করলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। মঙ্গলবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিদ্রোহী সাংসদদের গোষ্ঠীকে নিজেদের দলে অন্তর্ভুক্ত করতে এনসিপিআই নেতৃত্ব সম্মতি জানিয়েছেন। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে বিদ্রোহী সাংসদরা ইতিমধ্যেই আলাদা ব্লকে বসার জন্য আবেদন জানিয়েছেন এবং এনসিপিআই-এর সদস্য হিসেবে কাজ করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

কাকলি ঘোষ দস্তিদারের দাবি অনুযায়ী, বর্তমানে এই বিদ্রোহী গোষ্ঠীর সাংসদ সংখ্যা ২০ থেকে বেড়ে ২২-এ পৌঁছাতে পারে। তাঁরা এনসিপিআই-এর অংশ হিসেবে এনডিএ জোটের শরিক হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে কাজ করার লক্ষ্য স্থির করেছেন। পাশাপাশি, তিনি স্পষ্ট করেছেন যে, তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের সঙ্গে তাঁদের এই সংসদীয় গোষ্ঠীর কোনো সাংগঠনিক বা ব্যক্তিগত যোগাযোগ নেই। ২০২৩ সালের জানুয়ারি মাসে নথিভুক্ত হওয়া অখ্যাত দল এনসিপিআই-কে কেন্দ্র করে এখন দিল্লির রাজনৈতিক মহলে নতুন করে তৎপরতা শুরু হয়েছে এবং এখন লোকসভার স্পিকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন সকলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *