দমদমের পৌরসভায় বড় বিপর্যয়, পদত্যাগ করলেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান!

দমদম পুরসভার চেয়ারম্যান পদ থেকে হরিন্দর সিং এবং ভাইস চেয়ারম্যান পদ থেকে বরুণ নট্ট ইস্তফা দিয়েছেন। মঙ্গলবার তাঁরা পুরভবনে গিয়ে এক্সিকিউটিভ অফিসারের হাতে নিজেদের পদত্যাগপত্র তুলে দেন। এই দুই শীর্ষ নেতৃত্বের পদত্যাগের ফলে বর্তমানে দমদম পুরসভার প্রশাসনিক কাজকর্ম কার্যত অচল ও নিষ্ক্রিয় হয়ে পড়েছে।

ইস্তফাপত্রে হরিন্দর সিং ও বরুণ নট্ট দুজনেই নিজেদের পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত পরিস্থিতির’ কথা উল্লেখ করেছেন। তবে বিধাননগর, কলকাতা ও উত্তর দমদমের পর দমদম পুরসভাতেও এই বড়সড় রদবদলের ঘটনায় রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। লোকসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন পুরসভার শীর্ষস্তরে যেভাবে একের পর এক পদত্যাগের ঘটনা ঘটছে, তা শাসকদলের অন্দরে অস্বস্তি বাড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *